জেলার খবর

বাঁশখালির সংঘর্ষ: মামলা হলেও তদন্ত নেই

বাঁশখালি
বাঁশখালি

চট্টগ্রামের বাঁশখালির গন্ডামারায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনার তিনদিনেও আতঙ্ক কাটেনি এলাকাবাসির। এখনো থমথমে গন্ডামারা এলাকা। তবে বৃহস্পতিবারও এ এলাকায় পুলিশ বা স্থানীয় প্রশাসনের কাউকে দেখা যায় নি।

এদিকে এ ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে—উল্লেখ করে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেই তদন্তকাজ শুরু হবে।

এছাড়া, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে বিএনপি রাজনৈতিক ইস্যু সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রামের বাঁশখালির গন্ডামারায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে স্থানীয় একটি পক্ষ সোমবার বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে প্রতিবাদ-সমাবেশের ডাক দেয়। তাদের প্রতিপক্ষও একইস্থানে সমাবেশের ডাক দিলে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তবে উভয় পক্ষই সমাবেশের চেষ্টা করলে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে বিদ্যুৎকেন্দ্রের বিরোধীরা পুলিশের গাড়িবহরেও হামলা চালায়। এতে, থানা পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১১জন সদস্য গুলিবিদ্ধ হন। এছাড়া, ৪ গ্রামবাসী নিহত ও অনেকে আহত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ