কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র নির্বাচন কার্যালয় থেকে ছিনতাই চেষ্টার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়া।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় এ লাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার মনোগরগঞ্জ উপজেলার ১১টি ইউপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র জমা শেষে রাতে উপজেলা নির্বাচন কার্যালয়ে দাপ্তরিক কাজ চলছিল। রাত পৌনে ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম নোমান প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় তাকে আটক করে পুলিশ।
পরে রাতেই তাকে লাকসাম থানার পুলিশের হেফাজতে দেয়া হয়।