জেলার খবর

তনু হত্যা: সিইওকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি

সোহাগী জাহান তনু
সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মো. মনিরুল ইসলামকে শনিবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ বিভাগ-সিআইডি।

সকাল সাড়ে ৯টায় কুমিল্লায় সিআইডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে এ জিজ্ঞাসাবাদ করা হয়।

সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের নেতৃত্বে একটি তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে তৃতীয়বারের মতো মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলো। তদন্তের স্বার্থে আরো দুএকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা ও নোয়াখালী বিভাগের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, সিআইডি ঢাকার সিনিয়র এএসপি এহসান উদ্দিনসহ আরো একাধিক কর্মকর্তা।

সকালে কুমিল্লায় সিআইডি কার্যালয়ে তনুর বড় ভাই, চাচাতো বোন ও তনুর ২ বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে শুক্রবার রাতে সেনানিবাসের ৫ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

উল্লেখ, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও এখনও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই কলেজছাত্রীর হত্যাকাণ্ডের পর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে সারাদেশে। দুই সপ্তাহেও খুনি শনাক্ত না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ