চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর প্রভাবের নামে উদ্ভট কথা বলে অযথা মানুষের জীবন নেয়া হলো।
রোববার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নব-নির্মিত ভবনের উদ্বোধনীতে তিনি এ সব কথা বলেন।
বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই পরিবেশের দোহাই দিয়ে একদল বাধা দেয়—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে সরকার জনগণকে স্বস্তি দিয়েছে। তাতে বাধা দিতেই এ ধরণের চেষ্টা করা হচ্ছে ।
কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পক্ষে নিজের যুক্তি তুলে ধরে শেখ হাসিনা বলেন, সারাবিশ্বেই কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র রয়েছে।
সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবে যাওয়ার সেখানকার পানি দূষিত হবে—অনেকে বললেও বাস্তবে তা হয়নি বলে মন্তব্য করেন তিনি।