সাতক্ষীরা সদরে একটি পাজেরো উল্টে সোমবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গাড়িটি তল্লাশি করে ৯ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে পাজেরো গাড়িটি দ্রুতবেগে সাতক্ষীরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি আরেকটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে নয় বস্তা ফেনসিডিল পাওয়া যায় বলেও জানান তিনি।
নিহত ব্যক্তির এখনো পরিচয় জানা যায়নি। তবে তিনি একজন মাদক চোরাকারবারি হবে পারে বলে ধারণা করছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: