বকেয়া পরিশোধে অর্থ বরাদ্দের সরকারি সিদ্ধান্তের পরও মঙ্গলবার আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭টি পাটকলের শ্রমিকেরা।
সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ দফা দাবিতে ধর্মঘটের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শ্রমিকেরা।
আজ পাট মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের একটি প্রতিনিধিদলের বৈঠক করার কথা রয়েছে।
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন, মহার্ঘ্য ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে গত ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: