জেলার খবর

যশোর থেকে অপহৃত দুই শিবির নেতার মরদেহ উদ্ধার

দুই শিবির নেতা
দুই শিবির নেতা

অপহৃত দুই শিবির নেতার গুলিবিদ্ধ মরদরহ বুধবার যশোর থেকে উদ্ধার হয়েছে। সকাল ৮টার দিকে যশোরের লাউখালী শ্মশান এলাকা থেকে মরদরহগুলো উদ্ধার করে পুলিশ।

তারা হলেন: ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা শিবিরের সভাপতি ও চাপালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুজর গিফারী (২৩) এবং কেসি কলেজের শিবির নেতা ও খয়েরতলা এলাকার শামীম হোসেন (২০)।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন সাংবাদিকদের বলেন, ঝিনাইদহ থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয়ে বলে জানান স্থানীয়রা।

সকালে এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে সদর উপজেলার লাউখালি শ্মশান সংলগ্ন এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জনের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

গত ১৮ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের জামতলা মোড় থেকে দুইটি মোটরসাইকেল যোগে আসা ৪ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে আবুজর গিফারিকে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে নিয়ে গান্না সড়কের দিকে চলে যায়।

পরে তার পরিবারের সদস্যরা এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করলে ওসি আনোয়ার হোসেন গিফারিকে আটকের কথা অস্বীকার করেন।

এদিকে, গত ২৫ মার্চ শামীম হোসেনকেও পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ শামীমকে আটকের কথাও অস্বীকার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ