ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশে (জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার দাপুনিয়া কাউয়ালটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় জেএমবি সদস্যরা নাশকতার প্রস্তুতি নিতে গোপন সভা করছিল।
এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: