জেলার খবর

সুন্দরবনে আবারো আগুন

আগুন
আগুন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আবারো বুধবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলবাহিনী ও বনবিভাগের সদস্যরা।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনবিভাগের ধান সাগর স্টেশনে আগুনের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দুপুরে বাগেরহাট ও মোড়লগঞ্জ থেকে দমকলবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

এর আগে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন যেন খুব বেশি জায়গায় ছড়িয়ে না পড়ে সেজন্য ওই এলাকার ফায়ার লাইন কেটে দেয় তারা।

এর আগে গত ২৭ মার্চ একই এলাকায় আগুন ধরলে একদিন পর নিন্ত্রয়ণে আনা হয়েছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ