চট্টগ্রামের ৯টি ভবন বুধবার রাতে ভূমিকম্পে হেলে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে ২টি ভবন সকালে পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।
সবগুলো ভবন পরিদর্শনের পর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল বুধবার রাত ৮টার দিকে শক্তিশালী ভূমিকম্পে হঠাৎ করেই কেঁপে ওঠে সারাদেশ। ৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাউলাইক শহরের ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পে উঁচু ভবনগুলো দুলতে থাকায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়।
বন্দরনগরী চট্টগ্রামে বেশ কয়েকটি ভবন হেলে পড়ে, কয়েকটিতে ফাটলও দেখা দিয়েছে। ফেনীতেও একটি চারতলা ভবন হেলে পড়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: