জেলার খবর

বাগেরহাটে পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ ২৫

পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ
পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ

বাগেরহাটের কচুয়া উপজেলায় পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ হয়ে ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশসনের আয়োজনে স্থানীয় লেডিস ক্লাবে খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী রয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাগেরহাটের কচুয়ায় পহেলা বৈশাখ উপলক্ষে র্যা লী শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে লেডিস ক্লাবে পান্তা ইলিশের সঙ্গে ছিলো, ডাল, আলু ভর্তা, চিংড়ি ভর্তা ও বেগুন ভাজা।

এ খাবার খেয়ে বাড়ি ফিরে পেটে ব্যাথা ও বমিসহ ডায়রিয়া শুরু হয় অনেকেরই। শুক্রবার সকালে আক্রান্তদের মধ্যে অন্তত ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খাদ্যে বিষক্রিয়ার কারণেই রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন সবার অবস্থাই এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা: সাইফুল ইসলাম।

আর হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা।

এদিকে, ঘটনা তদন্তে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবেন্দ্র নাথ সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন বাগেরহাটের কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ