চট্টগ্রামে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীর আনুসারীরা শুক্রবার আন্দরকিল্লা আওয়ামী লীগ দক্ষিণ জেলা কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা পুলিশের ওপরও হামলা চালালে ২ জন পুলিশ সদস্য আহত হন।
হামলায় আহতরা হলেন: কোতোয়ালী থানার এসআই বদরুদ্দোজা ও কনস্টেবল তুহিন। আহতদের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ইউনিয়ন পষিদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে একটি বৈঠকের কথা ছিল। তবে সংঘর্ষের আশংকায় বৈঠকটি স্থগিত করা হয়।
এরপরও আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রায় এক হাজার নেতাকর্মী কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়।
পরে পুলিশ টিয়ারসেল ও বাবার বুলেট নিক্ষেপ করলে আওয়ামী লীগ কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীদের অনুসারীরা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের সরিয়ে দিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।