রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বৃহস্পতিবার বিকেলে রামদিয়া বাজারে পথসভার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় আওয়ামী লীগ প্রার্থী আহমদ আলীর সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পুড়িয়ে দেয়া হয় প্রার্থীর ছোট ভাইয়ের মোটরসাইকেল ও প্রচার কাজে নিয়োজিত অটোরিক্সা।
এতে পুলিশ বাধা দিতে গেলে এসআই দীপন কুমার মন্ডল, একজন সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হন। এ ঘটনায় এসআই বাদী হয়ে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: