কুষ্টিয়া, নাটোর ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় রোববার ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে কুষ্টিয়ার বারখাদার ত্রিমোহনীতে একটি ট্রাক সামনে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ ইজিবাইক আরোহী নিহত হন। আহত হন ২।
এদিকে, নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটুয়া পিটিআই মোড় এলাকায় দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেও একটি পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হন ৪ জন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, শনিবার রাতে চাঁদপুরের ট্রাকঘাট এলাকায় একটি চালবাহি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডাকাতিয়া নদীতে পড়ে যায়। এতে সঙ্গে সঙ্গেই ট্রাক চালক মারা যান। গুরুতর অবস্থায় উদ্ধার হওয়া ট্রাকের শ্রমিককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এদিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।