রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের পিটুনিতে আজিজুল নামের এক যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার রাত থেকে সড়ক অবরোধ করে ও রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হারাগাছ পৌরসভার গনি মার্কেটে এলাকায় ক্লাব ঘরে খেলা দেখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথাকাটি হয়। একপর্যায়ে পুলিশ যুবকদের লাঠিপেটা করলে আজিজুল দৌর পালানোর সময় আজিজুল কিছুদুর মাটিতে লুটিয়ে পরে। পরে আজিজুলকে রংপুর মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রোববার সকাল থেকে পৌর এলাকার দোকানপাঠ বন্ধ রয়েছে। এসময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, যুবকের মৃত্যুর ঘটনায় রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: