জেলার খবর

দিনাজপুরে দুর্নীতির অভিযোগে বন্ধ দলিল সম্পাদনের কাজ

দিনাজপুর
দিনাজপুর

দিনাজপুরের বোঁচাগঞ্জে সাব-রেজিস্টারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে আড়াই মাস ধরে দলিল সম্পাদনের কাজ বন্ধ রেখেছে স্থানীয় দলিল লেখকরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে জমির ক্রেতা-বিক্রেতাদের।

জরুরি দরকারেও জমি কেনাবেচা করতে পারছেন না কেউ। বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

গত ১ ফেব্রুয়ারি থেকে কৃষি প্রধান এলাকা দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় সাব রেজিষ্টার অফিসে দলিল সম্পাদনের কাজ বন্ধ রেখেছেন দলিল লেখকরা। সাব রেজিস্টার গোলাম মোর্তজার বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ তুলে তাদের এই আন্দোলন। তিনি নিয়মিত অফিস করেন না বলেও অভিযোগ তাদের।

অভিযুক্ত সাব-রেজিস্টারের অপসারণের দাবি জানিয়েছে স্থানীয় দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব রেজিস্টার গোলাম মোর্তজা। দলিল লেখকদের এ আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ