চট্টগ্রামের মীরসরাইয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সোমবার দুজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি পিস্তলসহ ৮টি অস্ত্র উদ্ধার করেছে র্যা ব।
নিহতরা হলেন: মো. ইয়াকুব ও মো. কামরুল।
র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর পাঁচটার দিকে মুহুরি প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে ২ জন নিহত হয়।
২৮ ফেব্রুয়ারি জোরারগঞ্জ এলাকায় শামীম জুয়েলার্স নামের একটি সোনার দোকানে ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট করে তারা। সিসি টিভির ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে, নিহত দুজন ওই সোনার দোকানে ডাকাতি করেছে বলে জানান তিনি।
নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এ সদস্য।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: