রাজবাড়ির পাংশায় নিখোঁজের তিনদিন পর ফাহাত নামে সাত বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার সকালে পাংশার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামে শিশুটির বাড়ির কাছে একটি জমিতে শিশুর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসি। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল গ্রামের হাসেম মন্ডলের ছেলে ফাহাত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: