জেলার খবর

গাজীপুরে বুথ ডাকাতি: মূল পরিকল্পনাকারীসহ আটক ১০

এটিএম বুথ
এটিএম বুথ

গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার রাতের বিভিন্ন সময় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বলেন, কালিয়াকৈরে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৯ লাখেরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ২ মার্চ রাতে কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথের জন্য ব্যাংকের টাকা নিয়ে আসে মানি প্লান্ট নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। টাকা নিয়ে বুথের ভেতরে অবস্থানকালে একটি পিকআপ ভ্যানে করে আসা ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত বুথে হামলা চালায়। এ সময় তারা ১ কোটি ৮৪ লাখ টাকা ভর্তি দুটি ট্রাঙ্ক লুটে নিয়ে যায়।

পরে বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুই ট্রাঙ্ক উদ্ধার করা হয়। তবে ট্রাঙ্কে কোনো টাকা ছিল না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ