রংপুরের তারাগঞ্জের ইকরছালি নামকস্থানে বুধবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার ১৩ মাইল নামক স্থানে দিনাজপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনায় ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উদ্ধারে কাজ করছে পুলিশ ও এলাকাবাসী।
ঢাকা-রংপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: