জেলার খবর

গাজীপুরের শ্রীপুরে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রহ্লাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আকতার হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে নির্বাচনী কাজ শেষ করে গাজীপুর সদর থেকে শ্রীপুরের মার্তা গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে দুর্বৃত্তরা আকতারকে খুন করে রাস্তায় লাশ ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মটরসাইকেল উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মোমিন উদ্দিন বলেন, হত্যাকাণ্ডটি পূর্বশত্রুতার জের ধরে হতে পারে। পুলিশের তল্লাশি অভিযান চলছে তবে কাউকে আটক করতে পারেনি।

আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থী ছিলেন আকতার হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ