সিরাজগঞ্জের রামেশ্বরগাতী গ্রামে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে বুধবার ২ জন মারা গেছেন।
এলাকাবাসীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৭টার দিকে রামেশ্বরগাতী গ্রামে নুরুল ইসলামের ধানের চাতালে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ হয়।
এতে, ঘটনাস্থলেই চাতালের শ্রমিক রামেশ্বরগাতী গ্রামের আলতাব হোসেনের পুত্র নাসির উদ্দিন ও নাছিম শেখের ছেলে ইদ্রিস আলী মারা যান। এতে আহত হন অন্ততপক্ষে ৩ জন।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: