জেলার খবর

মৌমাছি সংকটে পেঁয়াজ বীজ উৎপাদন ব্যাহত

মৌমাছি সংকটে পেঁয়াজ বীজ
মৌমাছি সংকটে পেঁয়াজ বীজ

মৌমাছির সংকটে পরাগায়ন পর্যাপ্ত না হওয়ায় পেঁয়াজের বীজ তৈরি হচ্ছে না নাটোরে। পরাগায়নের অভাবে ফুল শুকিয়ে মারা যাচ্ছে। এ পরিস্থিতিতে কৃষি অফিসের কোনো সহযোগিতা ও পরামর্শ না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা। তবে, কৃষকদের অভিযোগ অস্বীকার করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

এদিকে, রাজবাড়িতে পেঁয়াজের ফলন ভালো হলেও বৃষ্টির আশঙ্কায় অপরিণত পেঁয়াজ তুলে লোকসানের ভয়ে কৃষকরা।

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলসহ বিভিন্ন বিলের ৭৪ হেক্টর জমিতে এবার পেঁয়াজের বীজের চাষ করা হয়েছে। যা গত মৌসুমের তুলনায় ১৩ হেক্টর বেশি। কিন্তু মৌমাছির সংকটে পরাগায়ন পর্যাপ্ত না হওয়ায় বীজ তৈরি হচ্ছে না। পরাগায়নের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে ফুল।

এ অবস্থায় কৃষি অফিসের কোনো সহযোগিতা ও পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। নিজেদের উদ্যোগেই মৌমাছির বক্স ভাড়া করে এনে পরাগায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এতে কাজ হবে কিনা তা তারা জানেন না।

কৃষকদের এমন অভিযোগ অস্বীকার করে নাটোরের কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. আলহাজ্ব উদ্দিন আহমেদ বলেন, পরাগায়নের জন্য জমিতে মৌমাছির বক্স বসানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে।

এদিকে, রাজবাড়িতে পেঁয়াজ চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৬ হাজার ৪০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে।

তবে বৃষ্টির আশঙ্কায় আগেভাগেই অপরিণত পেঁয়াজ জমি থেকে তুলে ফেলেছেন কৃষকরা। নায্য দাম না পাওয়ার আশঙ্কা করছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ