জেলার খবর

দেশে জঙ্গিদের অস্তিত্ব স্বীকার করলেন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোন আইএস জঙ্গিদের কোনো অস্তিত্ব নেই—উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তবে দেশিয় জঙ্গি রয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেকদিন ধরেই দেশিয় জঙ্গিরা সক্রিয় ছিল— বর্তমানে দেশের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় তারা নিয়ন্ত্রিত রয়েছে।

তিনি বলেন,কোথাও তাদের মাথাচারা দিয়ে উঠতে দেয়া হয়নি।

কামাল আরো বলেন, কত হাজার জঙ্গি সক্রিয় আছে তার সঠিক তথ্য নেই— তবে যারা এই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সকলেই নিয়ন্ত্রণে রয়েছে।

সাইবার ক্রাইম যাতে না হয় সেজন্য একটি ইউনিট করা হয়েছে— এ কথা উল্লেখ করে সেই ইউনিটে প্রশিক্ষিত অফিসার নিয়োগ দেয়া হচ্ছে যাতে অপরাধ দমনে শক্তিশালী ভুমিকা রাখতে পারে তারা বলেও জানান তিনি।

এ সময় তনু হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাস্ট্রমন্ত্রী আরো বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে— শিগগিরি এই হত্যার রহস্য উন্মোচিত হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ