ইতিবাচক পরিবর্তনের মানসিকতা নিয়ে আওয়ামী লীগের সম্মেলনে নবীন ও প্রবীণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের বিকাশ ঘটবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নোয়াখালীর মাইজদীতে অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের সম্মেলনে নেতৃত্বে, ঘোষণাপত্রে, গঠনতন্ত্রে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে সময়ের চাহিদা মেটানো হবে।
সম্মেলনের মধ্য দিয়ে প্রবীণদের পাশাপাশি একঝাঁক নতুন নেতৃত্ব আসবে বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: