জেলার খবর

চামড়া নিয়ে বিপাকে শেরপুরের ব্যবসায়ীরা

চামড়া
চামড়া

ঢাকার হাজারীবাগের ট্যানারি শিল্প স্থানান্তর নিয়ে জটিলতার জের ধরে চামড়া বিক্রি করতে পারছেন না শেরপুরের চামড়া ব্যবসায়ীরা। এ অবস্থায় চামড়ার দাম পড়ে যাওয়ায় জেলার ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন। সেইসঙ্গে, এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরাও পড়েছেন বিপাকে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শেরপুর জেলায় ছোট বড় প্রায় ১০ থেকে ১২টি চামড়া প্রক্রিয়াজাতকরন গুদাম রয়েছে। কাঁচা গুদাম রয়েছে আরো বেশ কয়েকটি। এসব গুদামের ব্যবসায়ীরা প্রতিবছর প্রায় ২ কোটি টাকার চামড়া ঢাকার ট্যানারীতে এনে বিক্রি করেন।

সম্প্রতি ঢাকার হাজারিবাগের ট্যানারী শিল্প সাভারে স্থানান্তর করা হয়েছে। তবে সাভারের ট্যানারী শিল্প এখনো পুরোপুরি চালু না হওয়ায় সেখানে কেউ চামড়া নিচ্ছে না।

এদিকে, ঢাকার হাজারিবাগে ঢুকতে না দেয়ায় চামড়া বিক্রি করতে পারছেন না শেরপুরের ব্যবসায়ী ও ফড়িয়ারা। এতে করে, বিভিন্ন আড়তে পড়ে থেক নষ্ট হতে বসেছে মজুদ চামড়া। সেইসঙ্গে বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

চামড়া বিক্রি না হওয়া ব্যবসায়ীদের লাখ লাখ টাকা আটকা পড়ে আছে। তার ওপরে, লবনের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে চামড়া প্রক্রিয়াজাতকরণের খরচ।

এ অবস্থায় চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা অন্য পেশার দিকে ঝুঁকতে পারেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ