জেলার খবর

শিক্ষক হত্যার প্রতিবাদে রাবিতে আধাবেলা হরতাল পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে সোমবার প্রগতিশীল ছাত্র জোট আধাবেলা হরতাল পালন করছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ছয়টা থেকে নগরীতে এ কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র জোট। হরতালের কারণে শহরে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম।

এদিকে, হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দুই দিনের ক্লাস বর্জনের শেষ দিনেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাসে চলছে দফায় দফায় বিক্ষোভ মিছিল।

শনিবার সকাল সাড়ে ৭টার বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য বের হলে বাসার কিছু দূরে প্রফেসর এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই দিন বিকেলে নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে রিয়াসাদ ইমতিয়াজ সৌরভ। হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামি চরমপন্থিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় হাফিজুর রহমান নামে রাজশাহী ১৯ নম্বর ওয়ার্ডের শিবির সভাপতিকে আটক করেছে পুলিশ।

এছাড়া বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে হরতাল পালন কালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে ৫ জন।

এদিকে, কুমিল্লা,রাজশাহীসহ সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ