জেলার খবর

কাশিমপুর কারাগারের সাবেক প্রধান কারারক্ষীকে গুলি করে হত্যা

কাশিমপুর কারাগার
কাশিমপুর কারাগার

গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে সোমবার সকালে প্রধান কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদেরউদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটকে গুলি ছোড়ে। এতে সর্বপ্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন।

গুলি ছুড়ে পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়ে বলে জানিয়েছে পুলিশ।

কাশিমপুর কারাগারের মূল ফটক থেকে ২০০ গজ দূরে আহমদ মেডিসিন কর্নার নামের একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে যান রুস্তম আলী। ওই সময় দুই মোটরসাইকেল আরোহী অতর্কিতে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে সাবেক কারারক্ষী রুস্তম আলী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়েন। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় কয়েকজন রুস্তম আলীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে রক্তের ছোপ দেখা গেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম সরকার বলেন, রুস্তম আলীকে মৃত অবস্থায় হাসপাতালের আনা হয়েছিল। তার মাথা ও বুকে তিনটি গুলি লেগেছে।

কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, রুস্তম আলী কাশিমপুর কারাগারের সার্জেন্ট সুবেদার ছিলেন। তিনি কয়েক মাস আগে অবসরে গেছেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন বলেন, একটি মোটরসাইকেলে দুই বা তিনজন এসে অতর্কিত হামলা চালায়। তদন্ত না করে বলা যাবে না কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে।

মনোয়ার হোসেন আরও বলেন, ওই ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলামকে পুলিশ আটক করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ