ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ডাকাতের কথিত ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গলবার একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৪ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর এলাকায় একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে যায়। বিষয়টি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ।
বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতদের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে আহত হয় পুলিশের ৪ সদস্য বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: