চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকায় মঙ্গলবার ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন মারা গেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ সন্দেহভাজন ৫ ডাকাতকে আটক করা হয়েছে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাসেল (৩০) ও সাগর (২২)। আটক ব্যক্তিরা হলেন- মুনির, রুবেল, রানা, রুবেল ও আফসার।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোররাতে উত্তর কাট্টলীর বেড়িবাঁধের কুতুববাড়ি এলাকার প্রতিরাতে ডাকাত দল হানা দিচ্ছিল বিভিন্ন পাড়ায়। তাই ডাকাত প্রতিরোধে পাহারা দেয়া শুরু করে এলাকাবাসী। এ সময় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ৮ জনের একটি ডাকাতদলকে ঘেরাও করে ফেলে এলাকাবাসী। জনতার গণপিটুনিতে ৩ জন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দুটি কার্তুজ ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: