জেলার খবর

লক্ষ্মীপুরে ২ ব্যক্তিকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার রাজীবপুর এলাকায় শুক্রবার দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন: ইসমাইল হোসেন মানিক ও কামরুল ইসলাম। তারা সম্পর্কে চাচা-ভাতিজা ও প্রতিবেশি।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত সোয়া ১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে কামরুল ও মানিককে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর তারা ফিরে আসেনি। ভোরে একটি দোকানের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে, খবর দিলে পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে।

নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজনই মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ছিলেন। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

এদিকে, লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে জামাই। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ