সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় লাগা আগুন ৩ দিন পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে বনবিভাগ।
বারবার আগুন লাগার ঘটনায় আরো ২টি তদন্ত কমিটি গঠন করেছে বনমন্ত্রণালয়। কমিটিকে ১০ দিনের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়াও এ ধরনের ঘটনা এড়াতে বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।
বুধবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুন লাগে। স্থানীয় দুর্বৃত্তরাই এ আগুনের জন্য দায়ি বলে দাবি করেছে বনবিভাগ।
গত ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তকে আসামী করে আলাদা দুটি মামলা করা হয়। ওই মামলার আসামীরা ক্ষুদ্ধ হয়ে এ আগুন ধরিয়ে দিতে পারে বলে মনে করছে বনবিভাগ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: