জেলার খবর

টাঙ্গাইলে এক দরজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্র জোয়ারদার নামের এক দরজি ব্যবসায়ীকে শনিবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ডুবাইল বাজারে নিজের দোকানে বসে কাজ করছিলেন নিখিল চন্দ্র। হঠাৎ মোটরসাইকেলে করে তিন যুবক এসে নিখিলকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে যায়। মাথা ও গলায় উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

পরে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায় হত্যাকারীরা। ব্যাগের ভেতর ককটেল সদৃশ বস্তু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে, কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ