সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার ৪ জনকে আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুরে শরণখোলা বাজার থেকে এদের আটক করে পুলিশ। তাদের সুন্দরবনের আগুন লাগার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ৪ জনই শণখোলার স্থানীয় বাসিন্দা।
বুধবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতলি এলাকায় আগুন লাগে। তিনদিন চেষ্টা পর বনবিভাগ ও দমকল বাহিনীর তিনটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: