সারাদেশের সড়ক ও মহাসড়কে নসিমন-করিমনসহ ব্যাটারিচালিত ইজিবাইক-নন মোটরাইজ যানবাহন চলাচলে বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া সড়কে অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নসিমন করিমনসহ ব্যাটারি চালিত ইজিবাইক ও নন মোটরাইজ কোনো যান সড়ক মহাসড়কে কোনোভাবে গ্রহণ করা হবে না। তাদের বিষয়ে কোনো আপোষ হবে না।
ঢাকা মাওয়া সড়কে অভিযানকালে বেশ কিছু ইজিবাইক জব্দ করেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: