সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মোজাহাটি এলাকায় বৃহস্পতিবার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আট জন মারা গেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বেলা ১২টার দিকে ময়মনসিংহ -নেত্রকোনা সড়কের মোজাহাটি এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আট জন মারা গেছেন।
তারা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি আরো বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: