সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রবল জোয়ারের চাপে শুক্রবার কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে উপজেলার প্রতাপনগর ১ নং ওয়ার্ডের চাকলা গ্রামের রাজ্জাক মিস্ত্রির বাড়ির কাছের নদের প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ বিলীন হয়ে যায়। এতে, চাকলা দাখিল মাদ্রাসাসহ দেড় শতাধিক পরিবার, শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। রাতে হঠাৎ কেই বাঁধের ওই অংশ নদীগর্ভে ধসে পড়ে।
এদিকে, শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার প্রায় তিন শতাধিক মানুষ বাঁশ ও মাটি দিয়ে বেঁড়িবাধ সংস্কারের কাজ শুরু করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: