সুন্দরবনের মৃগামারীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শুক্রবার আলম বাহিনীর প্রধান আলম নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে চাঁদপাই রেঞ্জের মৃগামারী এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্য সেখানে অভিযান চালায়। এসময়, র্যাবের উপস্থিতি টের পেয়ে আলম বাহিনীর সদস্যরা র্যা বের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন।
পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে গুলিবিদ্ধ ওই ব্যাক্তি আলম বাহিনী প্রধান আলম বলে জানা যায়। পরে, ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১২টি আগ্নেয়াস্ত্র এবং কয়েক’শ গুলি উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: