মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লুৎফর রহমান মোড়ল মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লুৎফর রহমানের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার পয়চাকরা গ্রামে। আটকের পর যশোর কারাগারে ছিলেন লুৎফর রহমান। গত বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সেখানে অবস্থার অবনতি হলে গত ৪ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
মানবতাবিরোধী অপরাধে যশোরের সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই ১২ আসামির মধ্যে লুৎফর রহমান মোড়লও ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: