সাতক্ষীরা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ছয়ঘরিয়া নামক স্থনে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন: সাহিদা খাতুন (৪৫) ও তার মেয়ে সালমা খাতুন (১৭)। আহতরা হলেন: রনি ইসলাম, আমেনা খাতুন ও ফাতেমা খাতুন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক শেখ জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এ কে ট্রাভেলস ছয়ঘরিয়া নামক স্থনে পৌঁছালে যাত্রীবাহি একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে মা মেয়ে রাস্তায় পড়ে গেলে তাদের গায়ের উপর দিয়ে পরিবহনটি চলে যায়। এতে ঘটনাস্থলে মা মেয়েন মৃত্যৃ হয়। আহত হন ৩ জন।
নিহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: