নারয়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে মোল্লা সল্ট ইন্ডাষ্ট্রিজের সেপ্টি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২ জন শ্রমিক মারা গেছেন। বিষক্রিয়ায় আহত হয়েছে আরো ৮ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর আড়াইটার দিয়ে মোল্লা সল্ট ইন্ডাষ্ট্রিজের একটি সেপ্টি ট্যাংকি পরিষ্কারের জন্য ট্যাংকিতে নামে শ্রমিকদের সরদার সাহাবুদ্দিন ও আলমাছ। সেখানে তারা অসুস্থ হয়ে পড়লে আরো ৮/১০ জন শ্রমিক তাদের উদ্ধার করতে নামলে তারাও অসুস্থ হয়ে পড়ে।
পরে অন্যান্যরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাবুদ্দিন ও আলমাছকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও জাহাঙ্গির, ইবরাহিম, খলিল ও মাসুমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: