কুষ্টিয়ার মিরপুরে মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে মিরপুর থানা পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের দাবি তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আসাদুল ফকির নামে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের বিরুদ্ধে ৭টি হত্যাসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: