কিশোরগঞ্জে প্রথমবারের মতো বিটি বেগুন চাষ করা হচ্ছে। এটি ফল ও ডগা ছিদ্রকারী পোকা প্রতিরোধী। এ বেগুন চাষে বিষ প্রয়োগ করতে হয় না।
এটি স্বাস্থ্যসম্মত এবং উচ্চ ফলনশীল বলে কৃষিবিদরা দাবি করেছেন। কৃষকরাও এ বেগুন চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
জেলা কৃষি গবেষণা মো: শরিফুল ইসলাম বলেন, দেশে এবং দেশের বাইরে পরীক্ষা করে বিটি বেগুনের ক্ষতিকর কোন বিষয় পাওয়া যায়নি। ফলে, এটি স্বাস্থ্যসম্মত বলে দাবি করেন তিনি।
এরই মধ্যে কৃষকদের বিটি বেগুন চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়েছে— কয়েকজন কৃষককে বিনামূল্যে বীজও দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, কৃষি গবেষণা বিভাগের মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল কিশোরগঞ্জ বিটি বেগুনের জমি পরিদর্শন করেন। ফলন ভাল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামীতে অন্যান্য এলাকায়ও বিটি বেগুন চাষ ছড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।
গ্রামের কৃষক আলম হোসেন বলেন, আগে থেকেই সাধারণ জাতের বেগুন চাষ করতেন। এ বেগুনে বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হতো। কীটনাশকের প্রভাবে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় বেগুন চাষ ছেড়ে দেন তিনি।
তবে বিটি বেগুন চাষ করে তেমন কোনো সমস্যা না হওয়ায় আবারো এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন বলেও জানান এ কৃষক।