জেলার খবর

কৃষি জমি গ্রাস করে নদী খননে ক্ষুব্ধ কৃষকেরা

 নদী খননে ক্ষুব্ধ কৃষকেরা
নদী খননে ক্ষুব্ধ কৃষকেরা

যশোরের কেশবপুরে নদী খননের নামে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি গ্রাস করে তা খনন করায় ক্ষুব্ধ কৃষকেরা।

এর প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্প দ্রুত বাতিলের দাবি জানান এলাকাবসী।

যশোরের কেশবপুরে বুড়িভদ্রা নদী ও খালের ২০ কিলোমিটার এলাকা খননের কাজের একটি প্রকল্পে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে ত্রিমোহনী থেকে মঙ্গলকোট পর্যন্ত নদী খননের কথা রয়েছে।

অভিযোগ উঠেছে, নদী খনন করতে গিয়ে ব্যক্তিগত জমিও খনন করা হচ্ছে— এতে করে কৃষকের ফসলী জমি নষ্ট হয়েছে কেটে নেয়া হয়েছে জমির গাছ জাল ফেলে ধরে নিয়ে গেছে ঘেরের মাছ।

এর প্রতিবাদে কৃষকরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন সেইসঙ্গে জমি রক্ষায় আদালতে মামলাও করেন জমির মালিকরা।

বিষয়টি আইনীভাবে মোকাবেলা করার জন্য প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এলাকাবাসী দাবি করছে সেগুলো তাদের জায়গা এবং তারা আদাল তে মামলা করেছে আমরাও আইনিভাবে লড়তে ব্যবস্থা নিয়েছে তবে মহামান্য আদালত যে রায় দেবে সেঅনুসারে কাজ করা হবে।’

এদিকে, নদী খনন নিয়ে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে তৎপর পুলিশ প্রশাসন বলে জানান পুলিশ সুপার আনিসুর রহমান।

সেক্ষেত্রে, ন্যায্য মূল্য দিয়ে জমি অধিগ্রহণ করে খনন করার দাবি জানিয়েছেন জমির মালিক ও কৃষকরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ