জেলার খবর

ঈদ-বর্ষার আগেই সব মহাসড়ক সংস্কার হবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আসন্ন রমজানের ঈদ ও বর্ষা মৌসুমে আগেই দেশের সকল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কার করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়ক পরিদর্শন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকীর তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

আগামী বর্ষা মৌসুম ও রমজানের ঈদের আগেই দেশের সকল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কার করে ঈদে ঘড়মুখো মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা হবে জানান মন্ত্রী।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ ও দেশের সকল মহাসড়ককে চার লেনে উন্নিত করা হবে— যার ফলে দেশের সার্বিক যোগাযোগ ব্যাবস্থার বৈপ্লবিক উন্নতি ঘটবে।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে এই প্রথমবার জাতীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিভিন্ন গোষ্ঠী ও প্রার্থীদের ব্যাক্তিগত দ্বন্দ্বের কারণে কোথাও কোথাও নির্বাচন পরবর্তীতে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। যার পরিমাণ প্রথম দফার পর থেকেই কমে আসছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদসহ সড়ক পরিবহন ও সেতু বিভাগের কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ