মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর নেতা মতিউর রহমান নিজামীর দাফন পাবনার সাঁথিয়ায় নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল সোয়া ৭টায় উপজেলার মনমথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাকে দাফন করা হয়।
এর আগে ছেলে ব্যারিষ্টার আব্দুল মোমিন বাবা নিজামীর জানাজা পড়ান। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত নিজামীকে রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়।
এরপর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ও পুলিশের কড়া প্রহরায় নিজামীর মরদেহবাহী গাড়িবহর রওয়না হয় তার গ্রামের বাড়ি মনমথপুরের উদ্দেশ্যে।
রাজধানীর শাহাবাগ, মহাখালী, উত্তরা, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ভোর সাড়ে ছয়টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছে নিজামীর মরদেহ।