দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন মারা গেছেন। এর মধ্যে মাগুরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলহাদীস বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুলাহ জাহাঙ্গীর রয়েছেন।
বুধবার সকালে মাগুরার পারানান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২ জনের মৃত্যু হয়। আর আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অধ্যাপক ডক্টর আব্দুলাহ জাহাঙ্গীর বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ও পিসটিভির নিয়মিত আলোচক ছিলেন।
এদিকে, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আর চুয়াডাঙ্গার ১০ মাইলে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক নিহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: