জেলার খবর

খুলনায় জুট মিলে আগুন লাগায় বেকারত্বের আশঙ্কায় শ্রমিকরা

জুট টেক্সটাইল
জুট টেক্সটাইল

খুলনার দিঘলিয়ার দেয়াড়ায় জুট টেক্সটাইল মিলে আগুন লেগে মেশিনপত্র, পাট ও উৎপাদিত পণ্য ভষ্মিভূত হয়ে প্রায় দেড়শ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে কারখানায় কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিক বেকার হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে।

জুট টেক্সটাইল মিলের মহাব্যবস্থাপক কাওসার আলী মোল্লা বলেন, আগুনে কারখানার যন্ত্রপাতি, কাচাঁমালসহ বিপুল পরিমান ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোঃ তারেক হাসান ভূঁইয়া বলেন, কারখানায় যে পরিমান অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা দরকার তার কিছুই পাওয়া যায়নি।

ভৈরব নদীর তীর ঘেষে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়ায় রূপালী ব্যাংক দৌলতপুর কর্পোরেট শাখার তিনশ কোটি টাকা অর্থায়নে পরিচালিত হচ্ছিল জুট টেক্সটাইল মিল। এখানে তিন শিফটে কমর্রত ছিলেন প্রায় দেড় হাজার শ্রমিক। কিন্তু গত ৪ মে সকাল সাড়ে নয়টায় কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের কারণে এটি বন্ধ হয়ে যায়।

খুলনা বিভাগে ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছরে পাটের গুদামে ২শ ২৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। যাতে ক্ষতির পরিমান ৬২ কোটি টাকার চেয়ে বেশি।

তাই পাটকল গুলোতে বার বার আগুন লাগার ঘটনায় সুষ্ঠু তদন্তের কথা বলছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ