নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নড়াইল ও বগুড়া থেকে জামাত-শিবিরকর্মীসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সহিংসতার আশঙ্কায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
এ সময় নাশকতা মামলায় লোহাগড়ার লক্ষ্মীপাশা থেকে ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ সেলিম বিশ্বাস ও কোমখালী গ্রাম থেকে শিবিরকর্মী ইকবাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলা ও অভিযোগে আরো ১৯ জনকে আটক করে পুলিশ।
পুলিশের রাতভর অভিযানে বগুড়া থেকে জামাত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: