কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় শুক্রবার দুর্বৃত্তদের হামলা ও গুলিতে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন ৩ জন।
নিহত ব্যক্তি হলেন: মকবুল হোসেন (৬০)। আহতরা হলেন: সাইফুল ইসলাম (৪০), মো. রিপন (৩৮) ও মো. রিফাত (৪২)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঘটনার সত্যতি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। তাদের গুলিতে একজন নিহত ও ৩ জন আহত হন। কি কারণে হামলা হয়েছে, তা জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।
গুরুতর আহত মো. রিফাতকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য ২ জন কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: